ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্য্যবিবরনী অনুমোদন সহ উপজেলঅর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ভূয়া, মাদক, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নান্দাইল বাজারের যানজট নিরসন, ডাংরী ঘোষপালা (বারুইগ্রাম) এলাকায় রাস্তার পাশে ময়লা আবর্জনা পরিস্কার করণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা বিষয় নিয়ে মাসিক রির্পোট প্রদান করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জীবন কুমার রায়।
আলোচনায় অংশ গ্রহন করেন আইন শৃঙ্খলা কমিটির সদস্য নান্দাইল সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইনামুল হক, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, রাজনৈতিক সদস্য মোঃ মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, নান্দাইল প্রেসকাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, প্রধান শিক্ষক আবদুল খালেক, অফিসারদের পক্ষে স্বাস্থ্য কর্মকর্তা শামীমা নাসরিন, কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা প্রমুখ। সভায় জুয়া ও মাদক আইন কঠোর হওয়ায় এই অপরাধ কমে যাবে বলে বক্তারা উল্লেখ করেন।
নান্দাইল চৌরাস্তার নারী ধর্ষনকারী ও মাদক ব্যবসায়ী আজিজুলকে দ্রুত গ্রেফতার করার দাবী জানানো হয়। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারকৃত টিসিবি ডিলার ইয়াহিয়া সুমনের লাইসেন্স বাতিল সহ মাননীয় স্পীকারের বিরুদ্ধে অপ-প্রচার করায় তথ্য প্রযুক্তি আইনে নতুন করে মামলা দায়ের করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।