মো মাইন, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :  , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ

যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সান্তাহারে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি লায়ন ফরিদ আহমেদ।

এরই ধারাবাহিকতায় সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় খেলোয়াড় ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

স্থানীয় যুবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় লায়ন ফরিদ আহমেদ বলেন, যুবসমাজকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা মাঠে থাকলে তারা মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাই প্রতিটি ওয়ার্ডে যেখানে খেলাধুলার প্রয়োজন রয়েছে, সেখানে পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।