সহকারী-অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ পদে নিয়োগ পেলেন মির্জাগঞ্জের ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার বাড়ির কৃতি সন্তান প্রয়াত খন্দকার আব্দুল কাদেরের ছোট ছেলে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার এম. মনিরুজ্জামান (মনির)।
পূর্বের সকল নিয়োগ বাতিল করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হইলো।
উল্লেখ্য নব-নিযুক্ত সহকারী-অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ খন্দকার এম. মনিরুজ্জামান (মনির) আইন পেশা ছাড়াও সমাজসেবার লক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এর মধ্যে কেরানীগঞ্জ পটুয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটি, ঢাকার সাবেক সদস্যসচিব ও ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক সংবাদ বাংলাদেশ’ পত্রিকার আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসে খন্দকার এম,মনিরুজ্জামানকে, সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে মির্জাগঞ্জ উপজেলায় এই প্রথম কেহ উক্ত পদে নিয়োগ প্রাপ্ত হলেন।
খন্দকার মনির বিসিএস (অনার্স), এমএসএস (ঢাকা বিশ্ববিদ্যালয় ), এলএলবি (), এলএলএম (ফার্স্ট ক্লাস) সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগীতার লক্ষ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

