মো. মাসুম বিল্লাহ, (ইউএই) : , আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের তথ্যাদি সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি বিভিন্ন মারফত কিছু প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিলের খবর দূতাবাসের দৃষ্টিগোচর হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতি দূতাবাস অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এমতাবস্থায়, একটি সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ ডাটাবেজ তৈরির লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। ভুক্তভোগীদের নাম, পাসপোর্টের বিবরণ এবং ভিসা বাতিলের সুনির্দিষ্ট তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ দ্রুততম সময়ের মধ্যে দূতাবাসের অফিসিয়াল ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ইমেইল ঠিকানা: mission.abudhabi@mofa.gov.bd

দূতাবাস আশ্বাস দিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রাপ্ত তথ্যাবলীর ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।