নিজস্ব প্রতিবেদক : , আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ , আজকের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

শিশু ‘আরহাম’ কে বাঁচাতে এগিয়ে আসুন

ঢাকার দক্ষিণখানের বাসিন্দা মো : সাজ্জাদুল করিম এর পাঁচ মাস বয়সী শিশু ‘আরহাম ‘ বিলিয়ারী এট্রেসিয়া” (Biliary Atresia) নামের একটি অত্যন্ত জটিল ও প্রাণঘাতি রোগে আক্রান্ত। জন্মগতভাবে লিভারের রোগে আক্রান্ত হয়ে লিভারের পিত্তনালীগুলো নষ্ট হয়ে গেছে।

পারিবার থেকে জানানো হয়, কিছুদিন আগে আরহামের বমির সাথে কিছুটা ব্লাড যাওয়ার সুত্র ধরে তার রিগুলার চেকআপ ডক্টরকে বিখ্যাত শিশু বিশেষজ্ঞ ডঃ এনামুল করিম দেখানো হয়। তিনি আরহামের অবস্থা আশঙ্কাজনক বলে উন্নত পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতালে) রেফার করেন। তারপর পিজি ভর্তি থাকা অবস্থায় দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও ইনভেস্টিগেশনের পর চিকিৎসকেরা জানানো হয় , শিশু “বিলিয়ারী এট্রেসিয়া” (Biliary Atresia) নামের একটি অত্যন্ত জটিল রোগে আক্রান্ত।

পরবর্তীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কর্মরত দেশের প্রখ্যাত শিশু লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ড. সালাহউদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে রাখা হয়। তিনি সমস্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিশ্চিত করেন যে, আরহামের লিভারটি পিত্তনালী বন্ধ ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদের সতর্ক করেন।

শিশুটিকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে “লিভার ট্রান্সপ্ল্যান্টেশন” (Liver Transplantation) বা যকৃত প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান। ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের বিখ্যাত “রেলা ইনস্টিটিউটে” (Rela Hospital) রেফার করেন। এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ।

সন্তানকে বাঁচাতে তার মা নিজেই লিভার ডোনেট করতে প্রস্তুত আছেন। কিন্তু মা লিভার দিতে রাজি হলেও, এই অত্যন্ত জটিল ও সংবেদনশীল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের প্রাক্কলিত হিসাব অনুযায়ী প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা প্রয়োজন তাছাড়া ২য় ও ৩য় সার্জারীও লাগতে পারে বলে চিকিৎসকরা জানান।

তাই অসহায় পিতা- মাতার পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। শিশুটির বাবা বলেন,’ আমি আমার জমানো টাকা ও সম্পত্তি সব শেষ করেছি এখন মানুষের সাহায্য ছাড়া আমি আমার শিশুটিকে বাঁচাতে পারবো না ‘।

সাহায্য পাঠানোর ঠিকানা ও অ্যাকাউন্ট ডিটেইলস:
বিকাশ/নগদ (Personal): 01843975135 (বাবা)
Dutch Bangla Bank PLC, Md Sazzadul Karim
A/C – 3291030107585, Branch : Gulshan Circle -1
Routing No : 090260463
যোগাযোগের জন্য (পিতা): 01843975135 (Whatsup)