“জীবনের সাথে, জীবনের পরে” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী এলাকায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে মরণোত্তর বীমা দাবীর চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা ১১টায় নান্দাইলের মুশুলী ডিজিটাল সার্ভিস সেল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মুশুলী ডিজিটাল সার্ভিস অফিসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক এন্ড ইনচার্জ নাদিরা বেগম শিল্পী।
এ সময় মরণোত্তর বীমা দাবির চেক প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং বীমা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্মী উন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মুশুলী ডিজিটাল সার্ভিস সেল -এর জিএম মোঃ মানিক মিয়া, বিএম শারমিন আক্তার, বিএম নাদিরা আক্তার, ডিজিএম শিউলি রাণী বর্মন।
বক্তারা বলেন, বীমা গ্রাহকদের সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিশ্রুতি সুবিধা যথাসময়ে প্রদান করা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান (নিবন্ধন নং লাইফ ১১/১৪) এবং প্রতিষ্ঠানটি ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে মুশুলী ডিজিটাল সার্ভিস সেলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।