মো. জাকির হোসেন (বিশেষ প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পাপুয়া নিউগিনিতে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মানবিক উদ্যোগ: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে অপপ্রচারের অবসান

দূর পরবাসে প্রবাসী বাংলাদেশিদের অভিভাবক, বিশিষ্ট সমাজসেবক এবং পাপুয়া নিউগিনির ‘বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন’-এর পরম শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা মহোদয় জনাব এম এ ওয়াহেদ সাহেব-এর এক অনন্য ও যুগান্তকারী মানবিক হস্তক্ষেপে একটি বড় ধরণের অপপ্রচারের অবসান ঘটেছে। প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সামাজিক সৌহার্দ্য ও দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাঁর এই সময়োপযোগী ও বিচক্ষণ নেতৃত্ব সুদূর পাপুয়া নিউগিনিসহ বাংলাদেশেও সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। প্রধান উপদেষ্টা মহোদয় জনাব এম এ ওয়াহেদ সাহেব-এর এই মহানুভবতা ও ন্যায়নিষ্ঠার কারণে ভুক্তভোগী বাংলাদেশি পরিবারটি তাঁর প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁকে প্রবাসীদের প্রকৃত আশার আলো হিসেবে অভিহিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি দূর পরবাসে প্রবাসীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নেগেটিভ অডিও স্টেটমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি জানামাত্রই প্রবাসীদের প্রিয় নেতা ও প্রধান উপদেষ্টা মহোদয় জনাব এম এ ওয়াহেদ সাহেব অত্যন্ত গুরুত্ব সহকারে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেন। তাঁরই সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল কর্মকর্তারা তথ্যভিত্তিক অনুসন্ধান ও তদন্ত সম্পন্ন করে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করেন।

অ্যাসোসিয়েশনের তথ্যভিত্তিক অনুসন্ধানে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, ওই অডিও স্টেটমেন্টে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও সম্পূর্ণ মিথ্যা ছিল। তদন্তে জানা যায়, জনৈক রবিউল ইসলাম নামের এক ব্যক্তি ব্যক্তিগত ও পারিবারিক কোন্দলের জেরে ক্ষুব্ধ হয়ে ওই অডিও বার্তাটি প্রকাশ করেছিলেন। অডিও বার্তায় পাপুয়া নিউগিনিতে চাকরির পরিবেশ নিয়ে যে মনগড়া দাবিগুলো করা হয়েছিল—যেমন মানুষকে জিম্মি করা, জোর করে কাজ করানো, টর্চার সেলে বন্দি করে মারধর করা বা ঠিকমতো বেতন না দেওয়া—তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

প্রধান উপদেষ্টা মহোদয় জনাব এম এ ওয়াহেদ সাহেব-এর পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে দেখা গেছে, প্রবাসের বাস্তব পরিস্থিতির সাথে ওই নেগেটিভ কথার দূরতম কোনো মিল নেই। মূলত ব্যক্তিগত কোন্দল থেকে ছড়ানো এই ভুল ও বিভ্রান্তিকর স্টেটমেন্টের কারণেই সামগ্রিকভাবে পাপুয়া নিউগিনির প্রবাসী সমাজ ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, যা প্রধান উপদেষ্টা মহোদয় জনাব এম এ ওয়াহেদ সাহেব-এর সুনিপুণ দক্ষতায় দূর হয়েছে।

এই বিষয়ে পাপুয়া নিউগিনির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের দূরদর্শী প্রধান উপদেষ্টা মহোদয় জনাব এম এ ওয়াহেদ সাহেব জানান, দূর পরবাসে বিপুল সংখ্যক বাংলাদেশি অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করছেন। সেখানে কোনো প্রকার অনিয়ম বা টর্চার সেলের অস্তিত্ব নেই। অ্যাসোসিয়েশন সবসময়ই অত্যন্ত মানবিক ও নিরপেক্ষভাবে প্রবাসীদের যেকোনো কল্যাণ ও সুরক্ষায় কাজ করে থাকে এবং যেকোনো তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে তার সঠিক ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো বাংলাদেশি যাতে প্রবাসে এসে কোনো ধরণের অপপ্রচার বা ভুল বোঝাবুঝির শিকার না হন, সে বিষয়ে অ্যাসোসিয়েশন সর্বদা সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। প্রবাসীদের সার্বিক সুরক্ষা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই অ্যাসোসিয়েশন এই সত্যতা উদঘাটনের কাজটি সম্পন্ন করেছে।