মো:কামরান হোসেন, বিয়ানীবাজার, (সিলেট )প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চারখাই ইউনিয়ন অফিস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জকিগঞ্জ থেকে একটি পেশাদার মাদক কারবারি চক্র যাত্রীবাহি বাসে ইয়াবা নিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে চারখাই ইউনিয়ন অফিসের সামনে পুলিশের তল্লাশিকালে জাহেদ আহমদ (৩৪) নামের মাদক কারবারির দেহ তল্লাশিকালে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার লোহারমহল (উত্তর) গ্রামের মৃত ইরাব আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ৯ লক্ষ টাকা হতে পারে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, সিলেটের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল)-এর তত্বাবধানে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে।