মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  , আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আদমদীঘিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর ও প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ বগুড়ার ডিসি

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি উপজেলা পরিদর্শনে এসে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এ সময় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল ও আদমদীঘি বগুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত গাইড-গাইডার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। একই সঙ্গে একটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা।