নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সিইসির নেতৃত্বাধীন প্রতিনিধিদলে নির্বাচন কমিশনের (ইসি) আরও সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন’

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।