নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পিজেএফের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন দ্য কান্ট্রি টুডে’র সজীব

‎ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎নির্বাচনে জনপ্রিয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি কান্ট্রি টুডে’র সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎নব-নির্বাচিত দপ্তর সম্পাদক আসাদুজ্জামান (সজীব) পিজেএফ ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর সাধারণ সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এর সদস্য, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সদস্য, বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটির নির্বাহী সদস্য, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য ও সবুজ আন্দোলন বাংলাদেশের ঢাকা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎এ ছাড়াও তরুণ এ সাংবাদিক নেতা দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল ডেইলি সংবাদ বাংলাদেশ’র প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

‎উদীয়মান এ সাংবাদিক নেতা সজীব বলেন, আমাকে পিজেএফ’র দপ্তর সম্পাদক নির্বাচিত করায় আমি সংগঠনের উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন, সম্মানিত সকল পর্যায়ের সদস্যসহ আমার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমি সর্বদা ফোরামের উন্নয়নের জন্য চেষ্টা অব্যহত রাখবো।

‎নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

‎এছাড়া বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাওহার ইকবাল খান সহ-সভাপতি, দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক, দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টেভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন ও চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

‎প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন, নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক ও তুহিন হাওলাদার নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।

‎এর আগে সদ্য বিদায়ী সভাপতি মোঃ সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।