মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবসে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর উপজেলার বড় আখিড়া নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল মোল্লা, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম নওফেল হাসান বিপাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল এবং পৌর যুবদল নেতা স্বপন, বাবু ও মিলন। এছাড়াও সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, পৌর ছাত্রদল নেতা মিজান হোসেন, রজব, অন্তর, মমিন, মুরাদ, শাওনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।