নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: প্রতিমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সফরকালে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের এমপি ইমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।