দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি : , আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ফারজানা আক্তার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার।

রবিবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

যোগদানকালে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিসিএস ৩৬ ব্যাচের এই কর্মকর্তা এর আগে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাবনার আটঘরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ৬ আগস্ট হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারকে অতিরিক্ত জেলা প্রশাসক করে শরীয়তপুরে পদায়ন করা হয়। এরপর ইউএনও হিসেবে সাথী দাস নামের এক কর্মকর্তার হরিরামপুরে বদলির আদেশ হলেও পরবর্তীতে ১৮ আগস্ট ফারজানা আক্তারকে হরিরামপুরে বদলি করা হয়।