নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় মিডিয়ায় কর্মরত জাকির হোসেন ইমক্যাবের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’(ইমক্যাব) এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি ও মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটিতে ভারতের আসামের প্রাগ নিউজ টেলিভিশন ও দৈনিক স্যন্দন পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি জাকির হোসেন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে রাজধানী ঢাকার হোটেল ওয়েষ্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ত্রিপুরা দর্পণ )। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক গণ অধিকার) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)। ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে সহ প্রমুখ ।