আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার হলেন মিমাংসাকারী কবির হোসেন নামে এক ব্যাক্তি। কবির হোসেন উপজেলার খাগকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাঁচানী গ্রামের আঃ রাজ্জাক মিয়ার এ ছেলে।

কবির হোসেন জানান; তার মামাশ্বশুর সলিমুল্লাহর সাথে একই এলাকার মৃত করিমের ছেলে মাইনুদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। একাধিকবার এলাকবাসী বিষয়টি নিয়ে বিচার শালিস করেও কোন সমাধান না হলে মাইনুদ্দিন কবিরের শরণাপন্ন হন।

পরে কবিরের মধ্যস্থতায় মঙ্গলবার আড়াইহাজার সাবরেজিষ্ট্রি অফিসে সলিমউদ্দিনের জমি মাইনুদ্দিনকে রেজিষ্ট্রেশনের করে দিয়ে বিরোধ মিটিয়ে দেন। জমি রেজিষ্ট্রেশনের সময় রেজিষ্ট্রেশন ফি দেয়া নিয়ে ২ পক্ষের মধ্যো বাক বিতন্ডা হয় এরই ধারাবাহিকতায় আড়াইহাজার থেকে বাড়ি ফেরার পথে পাচানী মসজিদ সংলগ্ন এলাকায় পৌছিলে প্রথমে মাইনুদ্দিনের স্ত্রী রুবি আাক্তার কবির হোসেন কে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে এসময় কবির রুবিকে বেয়াদব আক্ষা দেয়, সংবাদ পেয়ে মইনুদ্দিন এর নেতৃত্বে পারভেজ ও কাউসার মীমাংসাকারী কবিরের উপর অতর্কিত হামলা চালায় এতে কবিরের বাম হাতের ডানায় নীলা ফুলা জখম হয়।

এ বিষয়ে স্থানীয় আঃ ওহাব ও আঃ বারেক সহ স্থানীয় লোকজনকে ঘটনার বিষয়ে অবহিত করে কোন ফলাফল পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে হামলার সুষ্ঠু বিচার দাবি জানান।