মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক!

পটুয়াখালীর মির্জাগঞ্জের মনোহরখালী থেকে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন নামের এক যুবককে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান এর নির্দেশে এসআই (নিঃ)/কাওসার আহমেদ, বিপি-৯৩২০২২৫৯৯০, এএসআই(নিঃ)/সালাউদ্দিন, বিপি-৯১১০১২৫৯২৪, বিপি-এএসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা, বিপি-৮৪০৩০৯৪৪৬৪ সর্ব কর্মস্থল মির্জাগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স সহ মির্জাগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন মির্জাগঞ্জ থানাধীন ০২নং মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের মোঃ আঃ মজিদ আকনের ছেলে  মিজানুর আকনকে গ্রেফতার পূর্বক তার কাছে থাকা ২৩(তেইশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০(বিশ) গ্রাম গাঁজা জব্দ করেন মির্জাগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় মির্জাগঞ্জ থানার ,এফআইআর নং-১২, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-১২৭, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৬; সময়- ০০:২০ ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করা হয়।