পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরের টিনশেড ঘর থেকে ১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ বশির খান নামের আসামির ঘের থেকে মাদক উদ্ধার পূর্বক বশির খান ও তার সঙ্গী নেছার খানকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামানের নির্দেশে এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ আরিফ হোসেনসহ পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে তারা মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া সাকিনস্থ আবাসনের দক্ষিণ পাশের কাঁচা রাস্তার পশ্চিম দিকে অবস্থিত আসামি বশির খানের মাছের ঘেরের টিনশেড ঘরে তল্লাশি চালান। তল্লাশিকালে ঘরের দক্ষিণ-পূর্ব কোণে মাছের খাবারের বস্তার নিচ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক সেবনের কাজে ব্যবহৃত ২ টি সানলাইট ব্র্যান্ডের গ্যাসলাইট, ১ টি সবুজ রঙের প্লাস্টিকের বোতলের মুখ, ১ টি ২ টাকার নোট, ১ টি ৫ টাকার নোট এবং ৬ টি ফয়েল পেপারের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২:৩৫ মিনিটে মির্জাগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (এফআইআর নম্বর-১৭, জি আর নম্বর-১৩২)। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ বশির খান (৪২), পিতা-মোঃ অন্নাত খান ও মোঃ নেছার খান (৩০), পিতা-মৃত ওহাব আলী খান, উভয় সাং-কপালভেড়া, ১নং ওয়ার্ড, ২নং মির্জাগঞ্জ ইউপি, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।