নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র শিক্ষক মো: ওমর ফারুক মনোনীত হয়েছেন। তাঁর এ মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

দীর্ঘদিনের শিক্ষকতা ও সমাজসেবার অভিজ্ঞতাসম্পন্ন মো: ওমর ফারুককে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
এদিকে, তাঁকে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মো: ওমর ফারুক।

এক প্রতিক্রিয়ায় মো: ওমর ফারুক বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া যেমন সম্মানের, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি।

স্থানীয়রা জানান,মো: ওমর ফারুক দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বিদ্যালয়ের এডহক কমিটির কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিদ্যালয়ের শৃঙ্খলা, ফলাফল উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে তাঁর নেতৃত্ব কার্যকর হবে বলে প্রত্যাশা তাদের।

এদিকে নতুন এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মো: ওমর ফারুক ফারুক।

সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ ও প্রবীণ শিক্ষক মো: ওমর ফারুক নেতৃত্বে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে এবং শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।