মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘিতে সাংবাদিক কে মারধর

বগুড়ার আদমদীঘি থানায় বিহিগ্রামে জমি জমার পূর্ব শত্রুতার জেরে দৈনিক মানবজমিনের সাংবাদিক ফিরোজ হোসেনকে মারধর করে। চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মো. ফিরোজ হোসেন গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে বাদীর বাড়ির খলিয়ানে ধানকাটা ও বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

এ সময় উল্লেখ করা চারজন সন্ত্রাসী —সাথী বেগম, আসমা বেগম, রজিনা আক্তার ও মো. আব্দুর রহমান—বাদীর বাবা মো. ফরহাদ আলীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা বাদীর বাবার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হয়।

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সাংবাদিক মো. ফিরোজ হোসেনকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তাঁর মাথায় জখম হয়।

এ ঘটনায় আদমদীঘি থানার অফিসার ইনচার্জের কামরুজ্জামান মিয়া বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।