মো : আরিফুর রহমান সুজন, বেতাগী : , আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল ব্যুরোর সাবেক প্রধান পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরগুনার বেতাগীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।

বেতাগী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মহসিন খানের সঞ্চালনায় স্মৃতিচারণকরে বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ডব্লিউ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কোয়েল শিকদার, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি দীপক কুমার গুহ, সাংবাদিক মো. ইমরাত হোসেন ফোরকান, সাংবাদিক মোঃ আরিফুর রহমান সুজন ও সাংবাদিক মো: সুজন।

এ সময় বক্তারা প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে অবদান ও তার নীতিবান জীবনচর্চার স্মৃতিচারণ করেন।