রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল ডগ স্কোয়াডসহ এ অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অভিযানটি চালানো হয়।

অভিযানে ৯ গ্রাম হেরোইনসহ মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবু (৪২) নামে দুইজনকে আটক করা হয়। আটক দুজনের বাড়ি শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ করা হেরোইন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..