মোঃনাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নম্বর সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা মো. রুমান হাওলাদার।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রোববার (২০ সেপ্টেম্বর) তিনি বিশারীঘাটা বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জনসাধারণের প্রত্যাশার কথা শোনেন এবং নিজের প্রার্থিতার বিষয়ে লিফলেট বিতরণ করেন।

রুমান হাওলাদার বেগম খালেদা জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক। তিনি বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ১৫ নম্বর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম রানা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় রুমান হাওলাদার স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত শোনেন। কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।