নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের ইয়াসের খান চৌধুরী এমপি নান্দাইল উপজেলার জুয়া প্রতিরোধ, মাদক কারবারী, সিষিদ্ধ সংগঠনে চিহিৃত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, কোন চিহিৃত মাদক কারবারী নান্দাইলে থাকতে পারবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া নাম পরিচয় বিহীন ভুয়া সংবাদ আইডি সনাক্ত করে নান্দাইলের সুনাম রটনাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল দেবাশীষ কর্মকার, নান্দাইলের বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা সুলতানা, কৃষি অফিসার নাঈমা সুলতানা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, রাজনৈতিক সদস্য মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, মহিলা সদস্য ফারহানা বিনতে ইভা সহ প্রমুখ।

সভায় মুশুলী ইউনিয়ন, নান্দাইল চৌরাস্তার চিহিৃত মাদক কারীদের দ্রুত গ্রেফতার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, কৃষি পন্য সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

২/১টি বাস পোড়ানোর ঘটনায় বিএনপি চিহিৃত নয়। তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে মিটিং মিছিল অব্যাহত রাখা সহ সরকারের উন্নয়ন কার্য্যক্রম জনগনকে জানানোর নির্দেশ প্রদান করেন।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের তাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহবান জানান। তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে মিথ্যা তথ্য, অপতথ্য প্রচার ও প্রকাশনা থেকে বিরত থাকার আহবান জানান। এছাড়া ভূয়া ফেসবুক আইডি সনাক্ত করণে বাস্তবে পদক্ষেপ গ্রহনের আহবান জানান।