সরকারি স্বাস্থ্যসেবায় বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫১তম এ বিশেষ বিসিএস কেবল স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য আয়োজিত হচ্ছে। এতে মোট ৫ হাজার পদের মধ্যে চার হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০১ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের বিস্তারিত নির্দেশনাবলী এবং যোগ্যতা সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Print [1]