মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): , আপলোডের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে ২৩ সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ জন সহকারী শিক্ষককে নিজ বেতন স্কেলে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষক বদলি যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটির ৩০ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব বদলির আদেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন—কাকলী হালদার, ফারজানা খানম রুমা, শাহিদা সুলতানা, লাইজু আক্তার, জেসমিন আক্তার, নাসরিন সুলতানা, দেবযানী হালদার, রুমা আক্তার, ফারজানা ইয়াসমিন, কাকলী খানম, সুরভী আফরীন, মোঃ সাব্বির আহমেদ, কাউসার আলী, নাজিবুন নাহার নিপা, মোঃ এমদাদুল হক, ইতিকা রানী দাস, মারিয়া আক্তার, শিখা রানী মজুমদার, শামসুর নাহার, মোঃ আকিদুল, নাছিমা, তিথী মিস্ত্রী ও কে এম মেহেদী হাসান।

তাদের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলি করা হয়েছে। বদলিকৃত শিক্ষকদের মধ্যে ১১২নং দক্ষিণ সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২নং নেহালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫১নং হোগলপাতি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৬৮নং মধ্য বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৮নং ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে এই বদলি হওয়ায় তারা কোনো ভ্রমণভাতা প্রাপ্য হবেন না। একই সঙ্গে বদলি হওয়া শিক্ষকদের আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) খন্দকার মোঃ শেফাইনূর আরেফীন স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন কর্মস্থলে শিক্ষকদের দ্রুত যোগদানের মাধ্যমে বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।