মো: মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  , আপলোডের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কার্পেটিং রাস্তার বেশ কিছু সংস্কার কাজ করলেন স্থানীয়  বিএনপি নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোমেনুর রহমান তালুকদার মীম।

জানা গেছে, উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দূর্গাপুর হয়ে পার্শ্ববর্তী জেলা নওগাঁ গামী রাস্তার বেশ কয়েকটি স্থানের কার্পেটিং উঠে গিয়ে বড়ো বড়ো গর্ত হয়ে গেছে। এতে করে ঐ সড়ক দিয়ে চলাচল কারী যানবাহন ও পথচারীদের দুর্ভোগের পাশাপাশি দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক ভাবে এগিয়ে আসেন আদমদীঘি উপজেলা বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোমেনুর রহমান তালুকদার মীম।

এখানেই শেষ নয়, আসন্ন ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোমেনুর রহমান তালুকদার মীম ইতোমধ্যে পুরো ইউনিয়ন বাসীর বিভিন্ন সমস্যা ও সমাধান কল্পে কাজ করে যাচ্ছেন। অসহায়, গরীব ও দুস্থ্য মানুষের নগদ অর্থসহ বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন। ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়নে তিনি সমাজের সুশীল ব্যক্তিদের সাথে আলোচনা করছেন। সেই সাথে আলাপ করছেন সমাজের নিম্নবিত্ত, দিনমজুর থেকে শুরু করে উচ্চবিত্তদের সাথে।

স্থানীয়রা বলেন, ছাতিয়ান গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ফিরোজ আলী পিন্টু দূর্গাপুরের খানাখন্দের এই সড়ক দিয়ে চলাচল করেন। রাস্তার এমন বেহাল দশা ও জনদুর্ভোগ দেখে তিনি বিএনপি নেতা মোমেনুর রহমান মীম কে অবগত করেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে  তিনি নিজে এসে দেখে সম্পূর্ণ নিজ খরচে আশু ব্যবস্থা গ্রহণ করেন। যার ফলে যানবাহন চলাচল এবং পথচারীদের দুর্ভোগ লাঘব হয়।

রাস্তা সংস্কারের বিষয়ে মোমেনুর রহমান তালুকদার মীম বলেন, বিষয়টি আমার কানে আসলে সরজমিনে গিয়ে দেখে লোক লাগিয়ে দিয়ে আমি সংস্কার করে দিয়েছি। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসন্ন ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মহান আল্লাহর রহমত এবং জনগণের সহোযোগিতা কামনা করছি। নির্বাচিত হতে পারলে আমি ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করে যাবো ইনশা-আল্লাহ।