নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ ইন্তেকাল করেছেন

বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) লন্ডনের একটি হোটেলে অবস্থানকালে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে হোটেল কর্তৃপক্ষ তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সবশেষ শুক্রবার সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক ইমরোজ খালিদীকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে তৌফিক ইমরোজ খালিদী অন্যতম পরিচিত মুখ। বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করতেন তিনি। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। এ ছাড়া ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তৌফিক ইমরোজ খালিদী।