বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় উপজেলার আকনেরহাট বাজারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।৬ নং
আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাওলানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, কাঁঠালিয়া সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা আনোয়ার ও মাওলানা জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ওলামা দলের ৪৭ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে দলীয় আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।