মো:মাইন, আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি:  , আপলোডের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

বগুড়ার সান্তাহারে বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।রোববার (১১ অক্টোবর) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় সান্তাহার পৌরসড়ক, চারমাথায় অবস্থিত। সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ২৭৫৪।অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মোস্তফা মাহবুব লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরদার সহ সদস্য আনোয়ার হোসেন, বাবলু হোসেন, রতন হোসেন, বারিক হোসেন, উজ্জ্বল হোসেন ও আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সংগঠনের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।