নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ৬৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আমির খসরু।

দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন আমির খসরু। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

উল্লেখ্য, আমির খসরু দীর্ঘদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। সাংবাদিকতা পেশায় দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।