আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ , আপলোডের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ডালম্বা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আদমদীঘি উপজেলা বিনএপির সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুল হক মুক্তা, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, বিএনপি নেতা রেজাউল হক বাচ্চু, আব্দুর রহিম বাবু, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও তথ্য সংগ্রহকারীগণ।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের একটি পরিবারও রাষ্ট্রের সেবার বাইরে থাকবে না। সেই লক্ষ্য বাস্তবায়নেই একটি পরিবারের জন্য একটি কার্ড।

তিনি আরও বলেন, এই একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমেই প্রতিটি পরিবার খাদ্য নিরাপত্তা, ভাতা ও সামাজিক নিরাপত্তার সকল সুবিধা পাবে। এটি প্রধানমন্ত্রী ঘোষিত জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার অন্যতম পদক্ষেপ। তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রাখতে হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে সরকারি সেবা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।