মোঃ নাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা খানমের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফীন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হোসনে আরা হাসি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মেরাজুল ইসলাম খসরুসহ অন্যান্য অতিথি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা মাহমুদা খানমের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করা হয়। এ সময় তাঁর শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি অবদানের কথা তুলে ধরে অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করা হয়।

১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মো. হারুন আল রশিদ।