রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর বাড্ডায় ৭৬ বয়সী শাশুড়িকে পিটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা: নেপথ্যের নায়ক বাড্ডা থানার এসআই হানিফ! কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের, চারজন তাদের স্বজন সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ ২০২৬–২০২৭ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই উপলক্ষে বাফুফে জরুরি সভা অনুষ্ঠিত দুর্গোৎসব: আজ ও কাল মহাসপ্তমী দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের, চারজন তাদের স্বজন

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডে নিহত তিন জনের বাড়ী আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামে। অপর চারজনও তাদের স্বজন। নিহতদের মরদেহ উদ্ধার করতে পরিবারের লোকজন শনিবার বিকেলে ঘটনাস্থলে গেছে বলে পারিবারিক সুত্রে জানাগেছে।

জানাগেছে, আমতলী উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের জামাতা নুরে আলম, মেয়ে ফারিহা কবির, ছেলে কৌশিক জেরিফ, নাতি ফাইজার আহম্মেদ ও তার ভায়রা মামুনুর রশিদের পরিবারের সাতজন গত বৃহস্পতিবার কক্সবাজারে আনন্দ ভ্রমনে যায়। ওই খানে তারা টুপটুপ রিসোর্টে ওঠেন বলে জানান কবির তালুকদার। কিন্তু জামাতা নুরে আলম শুক্রবার ঢাকায় ফেরেন।

শনিবার অগ্নিকান্ডের সময় তিনজন জানালা ভেঙে বাহিরে বের হন কিন্তু সাতজন বের হতে পারেনি। নিহত সাতজনের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা কবির তালুকদারের মেয়ে ফাবিহা কবির, ছেলে কৌশিক জেরিফ ও নাতি ফাইজান আহম্মেদ। অপর নিহত ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাভিলা ও নাফিসতা মীম তার স্বজন। তাদের বাড়ী ঢাকার ফতুল্লা এলাকায়। কৌশিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে চাকুরীর জন্য প্রস্তুতি নিচ্ছিল। একই পরিবারের তিনজনের মৃতু্র ঘটনায় আমতলীর কালীপুরা এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদার কান্নাজনিত কন্ঠে বলের, আমার কিছুই রইল না। ছেলে, মেয়ে ও নাতি মারা গেছে। তারপর ভায়রার পরিবারের চারজন মারা গেছেন।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, শুনেছি অগ্নিকাণ্ডে আমতলীর একই পরিবারের তিনজন নিহত হয়েছে। পরিবার সহায়তা চাইলে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..