মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

তাড়াইলে রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলার রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার পরিচালক এবং নূরানী তালীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার পরিচালক ও রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিন, সেকান্দর নগর সাহেব বাড়ী মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ আবু সায়েম, দড়িজাহাঙ্গিরপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহেদ এনাম, রাউতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুন হাসান ও মো. মহসিন খান।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও প্রতিভা তুলে ধরা হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সম্মেলনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।