মোঃ রাসেল মৃধা, ( বরগুনা) : , আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার

বরগুনার বেতাগী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ এনামুল হককে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বেতাগী থানার বর্তমান অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদারকে বরগুনা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন ও বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে ১৯ অক্টোবর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মোঃ এনামুল হক বর্তমানে বরগুনা জেলা গোয়েন্দা শাখায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে বেতাগী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মোঃ হারুন অর রশিদ হাওলাদার বেতাগী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে বরগুনা জেলা গোয়েন্দা শাখায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ প্রশাসনের এ রদবদলের মধ্য দিয়ে বেতাগী থানার নেতৃত্বে পরিবর্তন আসছে। নতুন ওসির দায়িত্ব গ্রহণের পর স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।