নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান (৭৭) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিয়াহি রাজিউন)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবার জানায়, শুক্রবার বনানীর নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়িতে জন্মগ্রহণ করেন।

চাঁদপুর-৪ আসনে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন তিনি। এর আগে জাতীয় প্রেস ক্লাবের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শফিকুর রহমান দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেন। পরে যোগ দেন রাজনীতিতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।