দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে শোডাউন করেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুবায়েদ আহমেদ ওমর।

বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করে উপজেলার ঝিটকা বাজার প্রদক্ষিণ করেন জুবায়েদ আহমেদ ওমর। এসময় নেতাকর্মীরা নানা রকমের স্লোগান দেন এবং নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও নানা ধরনের প্লেকার্ড দেখা যায়।

শোডাউনটি ঝিটকা আনন্দ মোহন স্কুল খেলার মাঠ সংলগ্ন ব্রিজ থেকে শুরু হয়ে ঝিটকা বাজার প্রদক্ষিণ করে। পরে বাজার পার হয়ে গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

শোডাউন শেষে মো. জুবায়েদ আহমেদ ওমর সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সকালে আমরা বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছি। এখন আনন্দ র‍্যালি করলাম। আমাদের স্লোগান একটাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সবার আগে বাংলাদেশ, করবো কাজ গড়বো দেশ। যুব সমাজের প্রতি আমার বার্তা থাকবে, নতুন বাংলাদেশ দেখতে হলে যুবসমাজের নতুন স্বপ্ন দেখার বিকল্প নেই।