মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। এর মধ্যে বিকেলে উপজেলা বিআরডিবি মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক মো. শামীম হোসেন টিটো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আজিম বাবুল এবং সদস্যসচিব বি. এম. রেজাউল করিম সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। এসব কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবদলের ভূমিকা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

এদিকে, একই দিন বেলা ১১টায় পৌর যুবদলের উদ্যোগে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টি পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু ও পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।

সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্যসচিব শহিদুজ্জামান মিঠু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মুন্সী, যুবদল নেতা ডালিম মুন্সী ও জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি নেতা মেরাজুল ইসলাম খসরু, বদিউজ্জামান মহারাজ, পৌর শ্রমিক দলের নেতা মশিউর রহমান জুয়েল, পৌর মহিলা দলের নেত্রী মাহমুদা খানম ও তাসলিমা আক্তার রিপাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর যুবদলের এসব কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।