মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি): , আপলোডের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে তাড়াইল উপজেলা যুবদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম (মুকুল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ আলেক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি।

এ ছাড়া তাড়াইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদ মিয়া (মেম্বার), মোঃ হুমায়ুন কবির, মোঃ শুভ ভূঞা, মোঃ আতিকুর রহমান লতিফ, মোঃ মাসুদ পাভেজ, মোঃ রবিউল আউয়াল ও আব্দুল মান্নান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা যুবদলের সভাপতি উমর ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজনে: তাড়াইল উপজেলা যুবদল।