মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখা ও তাঁকে স্বাগত জানাতে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা করেছেন জিউধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক থানা বিএনপির সহ-সভাপতি কেএম মহিউদ্দিন রিপন।

সাবেক চেয়ারম্যান খান মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান কেএম মহিউদ্দিন রিপনের নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেল, বাস ও ট্রাকযোগে নেতাকর্মীরা এ যাত্রায় অংশ নেন। এ সময় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কেএম মহিউদ্দিন রিপন জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি একনজর দেখা এবং তাঁকে স্বাগত জানানোর প্রত্যাশা থেকেই নেতাকর্মীদের নিয়ে তাঁর এই যাত্রা।

দলীয় নেতাকর্মীদের এমন অংশগ্রহণকে কেন্দ্র করে মোরেলগঞ্জের স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর বাগেরহাট সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দরের ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত দুটি মেগা প্রকল্পের উদ্বোধন করে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে খুলনা জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।