দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি : , আপলোডের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

হরিরামপুরে ডেঙ্গু ও মাদকবিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ডেঙ্গু ও মাদকবিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১১ টায় পায়রা যুব সংঘের উদ্দোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখার আহ্বান জানান।

সভায় পায়রা যুব সংঘের সভাপতি সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাহিদুর রহমান খান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ডেঙ্গু ও মাদক উভয়ই জনস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ। এ ধরনের সচেতনতামূলক আলোচনা সভা মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।