বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে ও বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।
আলোচনা সভায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আকতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার শাহ- আলম বাবুল,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী,উপজেলা বিএনপির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন তালুকদার, পৌর জামায়াতের ইসলামির সাবেক আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।