“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শারিরা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সাংবাদিক রবিউল আলম ফরাজী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুলের সঞ্চালনায় সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বনির্ভরতা অর্জন এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিত তুলে ধরেন।