করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে সমবায় সমিতিকে কাজে লাগিয়ে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। সমবায়ীদের হাতকে শক্তিশালী করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সমবায়ীরা পারবে দেশ ও জাতির উন্নয়ন করতে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আশিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সমবায় অফিসের পরিদর্শক কে,এম,তানভীর মোস্তফা,আদমদীঘি ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, আদমদীঘী ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি কোরবান আলী প্রমুখ।