মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের লক্ষ্যে কালেকশন বুথ উদ্বোধন করলেন পৌর প্রশাসক মাসুমা বেগম।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সান্তাহার পৌরসভা কার্যালয়ে পৌরসভার সহযোগিতায় এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সান্তাহার শাখার উদ্যোগে এ কালেকশন বুথের উদ্বোধন করা হয়।

এ উদ্যোগ গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বাড়বে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক শফিউল আলম জেমস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সান্তাহার শাখার ব্যবস্থাপক মো. আতিকসহ পৌরসভা ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।