বরগুনার বেতাগী পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে রাখা একটি সরকারি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেতাগী পৌরসভার নৈশ প্রহরী লিয়াকত সিকদার বেতাগী থানায় এ মামলাটি দায়ের করা হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীর বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে থাকা পৌরসভার একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
একই রাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাও ঘটে।
Print [1]