নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম ভূঁইয়ার জানাযা সম্পন্ন

ময়মনসিংহের নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও নান্দাইল সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নির্বাচিত সাবেক অভিভাবক সদস্য সেলিম ভূঁইয়ার জানাযা নামাজ শুক্রবার ২ টা ৩০ মিনিটে সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সম্পন্ন হয়েছে।

হঠাৎ স্ট্রোক করলে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে নান্দাইলের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা অনুষ্ঠানে সমাজসেবক জাকির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শিক্ষক নেতা রবিউল নেওয়াজ ফরিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক অনিক আহমেদ বাবুল, জামায়াত নেতা মাহবুবুর রহমান মাহবুব, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন ।

ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পক্ষ থেকে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিটন তার ব্যক্তিগত বিশেষ সরকারি সাদ্দাম হোসেন সহ সিনিয়র সাংবাদিক আলম ফরাজি উপস্থিত ছিলেন।

সেলিম ভূঁইয়ার মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।