​ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা: , আপলোডের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নতুন কমিটি গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব কাঠালিয়া উপজেলা ওলামা দলের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দল নেতা মাওলানা মাসুদ উল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা দেলোয়ারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, কাঠালিয়া সদর ইউনিয়ন ওলামা দল নেতা মাওলানা জাহিদুল ইসলাম এবং উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা রুহুল আমিন।

​সভায় বক্তারা বলেন, শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সফলভাবে ছড়িয়ে দিতে এবং যোগ্য ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।