কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দাওয়াতি মাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাড়াইল বাজারস্থ ট্রলারঘাট কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি দিলোয়ার হোসেন হাতেম, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী মঞ্জুরুল হক আকন্দ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা হুমায়ূন আব্দুর রহীমসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরা। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ, মানুষের মাঝে ইসলামী মূল্যবোধের প্রচার এবং সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করা। এ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দাওয়াতি মাস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।